দীপ্ত নিউজ
বাংলাদেশ

সেনাবাহিনী ও সেনাপ্রধান নিয়ে ফেসবুক পোস্ট দিলেন সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সেনাবাহিনী ও সেনাপ্রধান নিয়ে ফেসবুক পোস্ট দিলেন সারজিস

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রাধান জেনারেল ওয়াকার–উজ–জামান‘এর ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (২৭ জুলাই) সকাল ১০টা ৩৮ মিনিটে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এক পোস্ট করেন।

পোস্ট শুরুতে এনসিপি উত্তর অঞ্চল মুখ্য সংগঠক লিখেন, ‘কয়েকটা আনপপুলার তথ্য দেই!’

এরপর সারজিস ৩টি তথ্য তুলে ধরেন। এগুলো হলো:

১. ২০২৪ সালের ৫ আগস্ট পর থেকে আজ পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গেছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে। যেটা সব উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।

২. সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে।

৩. আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।

 

এসএ