শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ‘জাতীয় পতাকা’ প্রদান করলেন প্রধানমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ‘জাতীয় পতাকা’ প্রদান করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী’র ৯ম পদাতিক ডিভিশনের ৭টি ইউনিট‘কে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন সরকার প্রধান।

এ সময় প্রধানমন্ত্রী‘কে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সেনানিবাসে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে তিনি উপস্থিত সেনাদের সঙ্গে সালাম বিনিময় করেন।

পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদান রাখা এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ অথবা শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ন্যাশনাল স্ট্যান্ডার্ড পেয়েছে ৭ এবং ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি নিহিত রয়েছে এর শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের আস্থার মধ্যে।

তিনি বলেন, জাতীয় পতাকা সেনাবাহিনীর যে কোনো ইউনিটের জন্য শুধু একটি পতাকা নয়, এটি তার গৌরবময় ঐতিহ্য, বীরত্ব, শৃংখলা ও দেশপ্রেমের প্রতীক। লাল–সবুজের এই পতাকার সঙ্গে মিশে আছে এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অসংখ্য বীরের আত্মত্যাগের ইতিহাস।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা ও নৌ বাহিনী প্রধান, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসএ