শিরোনাম
সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা পেল ২ হাজার মানুষ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা পেল ২ হাজার মানুষ

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩৫ ফিল্ড হাসপাতালের উদ্যোগে প্রায় ২ হাজার অসহায় ও দুস্থ মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর দাখিল মাদ্রাসায় ৯ টায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলে।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ১০ জন চিকিৎসক অংশগ্রহণ করছেন। চিকিৎসা সেবায় আরো অংশগ্রহণ করেছেন মেজর ওয়াসিম, মেজর রেজওয়ানা, মেজর শাহাদাত, ক্যাপ্টেন স্নিগধা, ক্যাপ্টেন তিতলি প্রমূখ।

কুমিল্লা সেনানিবাসের মেডিকেল সহকারি পরিচালক কর্নেল আব্দুল হামিদ জানান, সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ এর বহিরাঙ্গণ অনুশীলনে, সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাইনুর রহমানের সরাসরি তত্তাবাবধানে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলে ।

এছাড়াও নিরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগ নির্নয়ের জন্য একটি রক্ত পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি সকল আগ্রহী মানুষের জন্য বিশেষ করে স্কুল কলেজের ছাত্র–ছাত্রীদের জন্য আরো একটি রক্তের গ্রুপ নির্ণয় কেন্দ্র সংযোজন করা হয়েছে।

শাকিল মোল্লা/এসএ/দীপ্ত নিউজ