শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুন্দরবন ও উপকুলবাসীর জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যােগ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সুন্দরবন ও উপকুলবাসীর জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যােগ

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুন্দরবন ও উপকূল এলাকার বাসিন্দাদের রক্ষায় সমন্বিত উদ্যােগ নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বাংলাদেশ। কিন্তু বৈশ্বিক উষ্ণতায় অবদান মাত্র শূন্য দশমিক তিন ভাগ। গত ৩০ বছরে বাংলাদেশ ১৯৭টি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন ও উপকূল এলাকা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে বুধবার আলোচনার আয়োজন করে সুন্দরবন ও উপকুল রক্ষা আন্দোলন। এতে ভুক্তভোগীরা নানা সমস্যার কথা তুলে ধরেন।

সমস্যা সমাধানে বক্তারা নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। সভায় জানানো হয়, সুন্দরবন ও উপকূল এলাকার ঝুঁকি মোকাবিলায় সরকারের নানা কর্মসূচি চলমান রয়েছে।

এসময়, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী জানান, সুন্দরবন ও উপকুলবাসীর জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার তৎপর রয়েছে।