শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সুন্দরবনে পথ হারিয়ে ৯৯৯-এ ফোন

আল আমিন
আল আমিন
সুন্দরবনে পথ হারিয়ে ৯৯৯-এ ফোন
পথ হারানো ৩১ জন পর্যটক

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে ঘুরতে গিয়ে গভীর বনে পথ হারায় ৩১ জনের একটি পর্যটক দল। এসময় আতঙ্কিত হয়ে পর্যটকরা জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯–এ ফোন দেয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রায় ৩ ঘণ্টা অনুসন্ধানের পর দুপুরে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের গহীন বন থেকে ওই ৩১ পর্যটককে উদ্ধার করেছে মোংলা থানা–পুলিশ।

আরও পড়ুন: সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাটের চিতলমারি থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩১ জনের একটি দল সোমবার সকালে সুন্দরবনের করজলে ভ্রমণে যায়। বনে প্রবেশের কিছুক্ষণ পরেই তারা পথ হারিয়ে ফেলে। কিশোরদের মধ্যে ফেরদৌস তার মোবাইল থেকে ৯৯৯ এ ফোন দিয়ে সরাসরি মোংলা থানায় কথা বলে। পরে মোবাইলে যোগাযোগের মাধ্যমে বিকেলে তাদের সন্ধান মিলে। তারা লোকালয় থেকে গভীর বনে ডুকে পড়ছিল।

কিশোর ফেরদৌস জানায়, তার মোবাইলে ব্যালেন্স ছিল না। কিন্তু সে জানতো ব্যালেন্স না থাকলেও ৯৯৯ এ ফোন করা যায়। তাই সে বুদ্ধি খাটিয়ে ৯৯৯ ফোন করে সহযোগিতা চায়।

 

মামুন/ সুপ্তি/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।