শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সুন্দরবনে অপহৃত ১৪ জেলে উদ্ধার, গ্রেফতার ৫ বনদস্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সুন্দরবনে অপহৃত ১৪ জেলে উদ্ধার, গ্রেফতার ৫ বনদস্যু

সুন্দরবনে অপহৃত ১৪ জেলেকে উদ্ধার ও ৫ বনদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩১ জুলাই) র‌্যাব–৬ এর পরিচালক (সিও) লে. কর্নেল মো. ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন– সঞ্জয় বাইন (৩৪), মো. গাউস (৩০), মঞ্জুআরা বেগম ময়না (৩৪), মো. আল আমিন হাওলাদার (২৮) ও রবিউল হাওলাদার (৩৩)।

র‌্যাব–৬ এর পরিচালক লে. কর্নেল মো. ফিরোজ কবির বলেন, গত ২৩ জুলাই খুলনা জেলার দাকোপ উপজেলার সুন্দরবনের ভদ্রা নদীর টগিবগী খালের ওপর জেলেরা ডিঙ্গি নৌকাসহ মাছ ধরার সময় বনদস্যুরা তাদেরকে অপহরণ করে। তাদেরকে বনের ভেতর নিয়ে নির্যাতন করে এবং জেলেদের পরিবারের কাছে মোবাইল ফোন দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় জেলেদের খুন করার হুমকি দেয়।

জেলেদের পরিবারের লোকজন স্বজন হারানোর ভয়ে টাকা দিতে রাজি হলে অপহরণকারীরা একটি বিকাশ নম্বর দিয়ে দ্রুত টাকা পাঠাতে বলে। জেলেদের স্বজনরা সেদিন বিকেলে সর্বমোট ৭০ হাজার টাকা মুক্তিপণ বাবদ অপহরণকারীদের বিকাশ নম্বরে পাঠিয়ে দেয়।

পরবর্তীতে র‌্যাব–৬ খুলনাকে অপহরণের বিষয়টি অবহিত করলে র‌্যাবের একটি দল অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে।

গত তিনদিনে বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বনদস্যুদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলনা জেলার দাকোপ থানায় মামলা রুজু করে বনদস্যুদের হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।