শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুনামগঞ্জে বিষপানে তিন সন্তানের মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সুনামগঞ্জে বিষপানে তিন সন্তানের মৃত্যু

সুনামগঞ্জ জামালগঞ্জে স্বামীর উপর অভিমান করে দুই ছেলে ও এক মেয়েসহ যমুনা খাতুন নামে গৃহবধূ বিষপান করেছেন। এতে বিষক্রিয়ায় তিন সন্তানের মৃত্যু হয়েছে এবং গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ৩ শিশু হলো ১৫ বছরের তানজিদ, ১৪ বছরের সাকিবা ও ৫ বছরের শিশু সাহেদ।

নিহতের স্বজনরা জানান, স্বামী জাহাঙ্গীরের সাথে বিবাধ চলছিলো যমুনার। এর জেরে আজ সকাল ৯ টার দিকে তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন তিনি।

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালে আনার আগেই ওই তিনশিশুর মৃত্যু হয়েছে। তাদের মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটে পাঠানো হয়েছে।

জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, এ ঘটনায় স্বামী জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ।

এসএ/দীপ্ত নিউজ