শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুদানে হতাহত ১৪ বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম-পরিচয় প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুদানে হতাহত ১৪ বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম-পরিচয় প্রকাশ

সুদানের জাতিসংঘ (ইউএন) ঘাটিতে ‘শান্তিরক্ষা মিশন‘ আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনী‘র ৬ শান্তিরক্ষী নিহত এবং ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে গতকাল (শনিবার) স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কতৃক ড্রোন হামলা পরিচালনা করা হয়। উক্ত হামলায় দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ জন শান্তিরক্ষী আহত হন।

শহীদ ৬ শান্তিরক্ষী হলেন:

১। কর্পোরাল মোঃ মাসুদ রানা, এএসসি (নাটোর)

২। সৈনিক মোঃ মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)

৩। সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি)

৪। সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম)

৫। মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)

৬। লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)

আহত ৮ শান্তিরক্ষী হলেন:

১। লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া)

২। সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর)

৩। কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগনালস (ঢাকা)

৪। ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা)

৫। সৈনিক মোঃ মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম)

৬। সৈনিক মোসাঃ উম্মে হানি আক্তার, ইঞ্জিঃ (রংপুর)

৭। সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ)

৮। সৈনিক মোঃ মানাজির আহসান, বীর (নোয়াখালী)

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহত ৮ জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোঃ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।