দীপ্ত নিউজ
রাজনীতি

সিসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সিসিইউতে খালেদা জিয়া
সংগৃহীত ছবি

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হঠাৎ করে অসুস্থতাবোধ করায় খালেদা জিয়াকে রাত সাড়ে ৩টায় হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে, হঠাৎ করে খালেদ জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়।

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।