শিরোনাম
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
ক্রিকেট

সিরিজ নিশ্চিত করতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরিজ নিশ্চিত করতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে টাইগারদের সামনে আজ সিরিজ জয়ের মিশন। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লঙ্কানদের।

শুক্রবার (১৫ মার্চ) সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ মহেশ থিকশানার বদলে তরুণ স্পিনার দুনিথ ভেল্লালাগেকে একাদশে এনেছে লঙ্কানরা। বাংলাদেশের একাদশে অবশ্য কোনো পরিবর্তন নেই। গত ম্যাচের ১১ জন নিয়েই মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

 

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ:

পথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিয়ানায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।