শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখী সংঘর্ষ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখী সংঘর্ষ নিহত ৩

 

সিরাজগঞ্জে রায়গঞ্জে বাস এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ দুইজনের অবস্থা আশঙ্কা জনক। সোমবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের রায়গঞ্জ উপজেলার কালিকাপুর জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী।

নিহতরা হলেন– পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার লক্ষীর হাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), আব্দুল বাতেন (৪০), মেয়ে রানু আক্তার (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা বদরুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে কালিকাপুর জোড়া ব্রিজ এলাকায় বেপরোয়া বগুড়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

গুরুতর আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো বলেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে ।

 

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।