শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেপ্তার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত ছাবেন আলী

সিরাজগঞ্জের তাড়াশে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাবেন আলী (৩২) নামে এ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার পৌর এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বুধবার (১০ মে) রাতে হত্যার ঘটনায় একই গ্রামের ওসমান আলীর ছেলে ছামেন আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঐ কিশোরী তার দাদীর সাথে নিজ বাড়িতেই থাকতেন। তার বাবা কাজের জন্য বাড়ির বাহিরে ছিলেন ও তার দাদী ছাগল চড়াতে মাঠের মধ্যে ছিলেন। এ সময় ঐ কিশোরী বাড়িতে একা ছিলেন। এই সুযোগে ছাবেন আলী ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় ঐ কিশোরী কাউকে বলে দিবে জানালে তাকে হত্যা করে পালিয়ে যায়। এদিকে দুপুরের দিকে কিশোরীর দাদি বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে কিশোরীর মরদেহ দেখতে পান। পরে তাড়াশ থানা পুলিশকে খবর দেয়া হয়। বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন।

বুধবার সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরীর গায়ে, মুখে ও শরিরের আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরো বিস্তারিত জানা যাবে । এছাড়াও বিভিন্ন তথ্যের সুত্র ধরে একই গ্রামের ছাবেন আলীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাবেন আলী কিশোরীকে ধর্ষণের পর হত্যার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন বলে তিনি জানান।

আফ/দীপ্ত সংবাদ