শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে অবরোধ প্রতিরোধে আ’লীগের মোটরসাইকেল শোডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে অবরোধ প্রতিরোধে আ’লীগের মোটরসাইকেল শোডাউন

 

বিএনপি–জামায়াতের ডাকা অবরোধ প্রতিরোধ ও প্রত্যাখ্যান করে শোডাউন করেছেন সিরাজগঞ্জ পৌর আ.লীগের নেতা–কর্মীরা। দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে পৌরসভার বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া ও অবস্থান করেন তাঁরা।

রবিবার (৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদের নেতৃত্বে প্রায় শতাধীক নেতাকর্মীরা এই শোডাউনে অংশ নেয়।

শোডাউনে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, শেখ হাসিনার সরকার,বারবার দরকার’, ‘জামায়াত–শিবির–রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দিতে থাকে।

শোডাউন শেষে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ বলেন, বিএনপি–জামায়াত এভাবে হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসীদের আর সন্ত্রাসীপনা করতে দেওয়া হবে না। আ.লীগের নেতা–কর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।

তিনি আরও বলেন, বিএনপি–জামায়াত জ্বালাও পোড়াও রাজনীতি করতে চায়। আমরা তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে অপশক্তির বিরুদ্ধে রাজপথে নেমেছি৷ আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে।

এসময় সদর উপজেলা আ.লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাকিম, পৌর আ.লীগের সদস্য বেলাল হোসেন মিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি কাউসার আহম্মেদ, যুবলীগ নেতা সজিব আহম্মেদ ও ছাত্রলীগ নেতা জিহাদ প্রমুখসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।