শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সিনওয়ারকে হত্যার দাবি নেতানিয়াহুর, নীরব হামাস

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
সিনওয়ারকে হত্যার দাবি নেতানিয়াহুর, নীরব হামাস
বেনিয়ামিন নেতানিয়াহু ও মোহাম্মদ সিনওয়ার। ছবি: ফক্স নিউজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ১৩ মে গাজার খান ইউনিসে বিমান হামলায় হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) পার্লামেন্টে তিনি জানান, সিনওয়ার ও তার দশ সহযোগীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

তবে হামাসের কোনো শীর্ষ নেতা এ দাবিতে প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, একই হামলায় হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ শাবানাও নিহত হতে পারেন।

২০২৩ সালের অক্টোবর হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন মোহাম্মদ সিনওয়ার। তার ভাই ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর তিনি হামাসের প্রধান হন। চলতি মাসে গাজার একটি হাসপাতালে চালানো হামলায় ইসরায়েল তার অবস্থান লক্ষ্য করেছিল।

নেসেটে নেতানিয়াহু বলেন, ‘গত দুই দিনে আমরা হামাসের পরাজয়ের নাটকীয় মোড় দেখেছি।’ গাজায় নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থার কথাও জানান, যা যুক্তরাষ্ট্র–সমর্থিত একটি সংগঠন পরিচালনা করছে।

এই ঘোষণার সময়ই গাজায় হামলা তীব্র করেছে ইসরায়েল। ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে তারা আবার অভিযান জোরদার করে। তাদের দাবি, হামাসকে নির্মূল করা এবং বন্দীদের মুক্ত করাই উদ্দেশ্য।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত ও ২৫০ জন জিম্মি হয়। পরদিনই পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, বেশিরভাগই সাধারণ নাগরিক। তবে ইসরায়েল দাবি করছে, তারা লক্ষাধিক যোদ্ধা হত্যা করেছে, যদিও কোনো প্রমাণ দেয়নি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।