দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিংড়ায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সিংড়ায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় নদীর পানিতে ডুবে ফাতেমা খাতুন (০৫) ও আব্দুস সবুর হোসেন (০৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার(২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে সিংড়া উপজেলার উলুপুর গ্রামের বারনই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা উলুপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং সবুর একই গ্রামের সাহাদ ইসলামের ছেলে।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সম্পর্কে চাচাতো ভাই–বোন ফাতেমা ও সবুর দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বাড়ী সংলগ্ন বারনই নদীতে গোসল করতে নামে। এসময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে সবুর তাকে বাঁচাতে গেলে সেও পানির স্রোতে ডুবে যায়।

ঘটনাটি দেখে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে দ্রুত রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয় পুলিশ।

তিনি আরও জানান, খবর পেয়ে ডুবুরী দল দীর্ঘক্ষণ চেষ্টায় বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছু দুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

এসএ/দীপ্ত নিউজ