শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

ছয় দফা দাবিতে আজ রবিবার (২০ এপ্রিল) সারাদেশে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ মানববন্ধন কর্মসূচি শেষে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী মহাসমাবেশের ঘোষণা দেন।

শনিবার দুপুর ১২টার দিকে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগে ‘রাইজ ইন রেড’ নামে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কুমিল্লায় হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে, পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে উল্টো আন্দোলনে নেমেছে বুয়েট শিক্ষার্থীরা। পলিটেকনিকের দাবিকে অযৌক্তিক মন্তব্য করেছেন তারা। বুয়েট শিক্ষার্থীদের দাবি, সহকারী প্রকৌশলী পদে পরীক্ষা দিয়েই আসতে হবে এবং স্নাতক পাস হতে হবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।