দীপ্ত নিউজ
বাংলাদেশ

সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত
সংগৃহীত ছবি

 

ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সকাল থেকেই প্রচণ্ড গরমে সাধারণ মানুষ হাঁসফাঁস করছেন।

বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সতর্কতা হিসেবে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র এই গরমের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে সেগুলো চাইলে খোলা রাখতে পারবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

আল / দীপ্ত সংবাদ