শিরোনাম
ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাভারে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাভারে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে অনুষ্ঠিত ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা

ভূমি সেবা জনগণের দৌড় গােড়ায় পৌছে দিতে সাভারে সেবা নিতে আসা ভূমি মালিকদের নিয়ে অনুষ্ঠিত হলাে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা।

মঙ্গলবার (০২ মে) দুপুরে সাভারের হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় সাভার উপজেলা সেটেলমেন্ট অফিস এ ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসার সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জােনাল সেটেলমেন্ট অফিসার ঢাকা জেলার উপসচিব আশরাফ হােসেন। মতবিনিময় সভায় কিভাবে দ্রুত ডিজিটাল সেবার মাধ্যমে ভূমি ব্যবস্থা উন্নত করা যায় সে বিষয়ে আলােচনা করা হয় ও সেবা গ্রহীতাদের নানা পরামর্শ দেয়া হয়। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৌজাগুলোতে নতুন করে পূর্বের আরএস পর্চার পরের ধাপ বিআরএস ডিজিটাল ভূমি সেটেলমেন্ট কার্যক্রম চলমান রয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ