শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাবেক মেয়র জাহাঙ্গীরকে স্ত্রীর তালাকের নোটিশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
সাবেক মেয়র জাহাঙ্গীরকে স্ত্রীর তালাকের নোটিশ
জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

এবার গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী। সোমবার (১৫ মে) আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

এমন সিদ্ধান্তের মধ্যেই আরও একটি তথ্যে ভাইরাল সাবেক এই মেয়র। বলা হচ্ছে, তার স্ত্রী কাজী রাজিয়া সুলতানা জয়ী মানসিক নির্যাতন ও অত্যাচারের কারণে এবং নিয়মিত ভরণপোষণ না পাওয়ায় এই নোটিশ পাঠান।

চলতি বছরের এপ্রিল মাসের ৩০ তারিখ উল্লেখিত ভাইরাল ওই নোটিশে বলা হয়েছে, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন ৮নং অধ্যাদেশ, ৫২ নং আইন এর ৭(১) ধারায় জয়ী নামোল্লেখিত ওই তালাকের নোটিশ পাঠানো হয়।

নোটিশে দেখা যায়, ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি মিরপুরের বাসিন্দা কাজী ইকবাল বাহার ও মিসেস ফরিদা ইকবালের মেয়ে কাজী রাজিয়া সুলতানা জয়ীর সঙ্গে গাজীপুরের মিজানুর রহমান ও জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জাহাঙ্গীর আলম স্ত্রীকে মানসিক নির্যাতন ও অত্যাচার করায়, নিয়মিত ভরণপোষণ না দেওয়ায়, সংসার জীবনে অশান্তি শুরু হয়।

তালাকের এই নোটিশের অনুলিপি গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র এবং মিরপুর শাহআলীর কাজী অফিসে পাঠানো হয়। ২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীর আলমকে প্রথমে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। পরে ওই দিনই তাকে মেয়র পদ থেকেও বরখাস্ত করা হয়। আজ সন্ধ্যায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে রবিবার (১৪ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে বহিষ্কারের সুপারিশ করা হয়।

এফএম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।