দীপ্ত নিউজ
জাতীয়

সাদা পাথর লুট: হাইকোর্টে রিটের শুনানি রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাদা পাথর লুট: হাইকোর্টে রিটের শুনানি রবিবার
সংগ্রহীত ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার বিষয়ে রিট আবেদনের শুনানির জন্য আগামী রবিবার (১৭ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। রিট আবেদনটি আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী।

রিটে বলা হয়েছে, ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং ভোলাগঞ্জ এলাকায় আইন–শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এছাড়া, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে রিটে।

উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের সামনে দিনে–দুপুরে এসব পাথর উত্তোলন হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে।