শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সাতক্ষীরায় স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক
প্রতীকী ছবি

সাতক্ষীরার কাজীরহাট সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ মজনু খান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৬ জুন) বিকেলে কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকা থেকে সোনার বার জব্দের ঘটনা ঘটে।

আটক মজুন খান মানিকগঞ্জের সিংড়া উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানান, কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেন। ঠাকুরবাড়ি সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেওয়া আভিযানিক দল সোনাবহনকারী মজনু খানকে আটক করে।

পরে আটককে তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের ভিতরে টেপ দিয়ে মোড়ানো ৩টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম, যার মূল্য প্রায় ২৯ লাখ ৫৩ হাজার টাকা।

আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ ও সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

 

রঘুনাথ খাঁ/এমি/দীপ্ত নিউজ