শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় চার দফা দাবিতে ম্যাটস চিকিৎসকদের ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় চার দফা দাবিতে ম্যাটস চিকিৎসকদের ধর্মঘট

 

সারাদেশের ন্যায় চার দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস–পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে সাতক্ষীরার সকল ম্যাটস শিক্ষার্থীরা।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই ছাত্র ধর্মঘট পালন করছে ইন্টার্নশিপ ও ডিপ্লোমা চিকিৎসকরা।

ধর্মঘটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের চার দফা দাবি মানতে হবে। ইন্টার্নশিপ বহালসহ সংগতিপূর্ণ কোর্স বাতিল করতে হবে। বাংলাদেশ অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড করতে হবে। কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ দিতে হবে। বঙ্গবন্ধুর পঞ্চ বার্ষিকী বাস্তবায়ন, ইন্টার্নশিপ বহাল অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে।

তারা আরও বলেন, তৃনমূলে জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য চারদফা দাবি আগামী ৭ কর্ম দিবসের মধ্যে বাস্তবায়ন না করা হলে আমরণ অনশনে যাওয়ার স্বীদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ম্যাটস চিকিৎসক ডা. মাসুম বিল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যাটস ইন্টার্ন ও ডিপ্লোমা চিকিৎসকদের ধর্মঘটে উপস্থিত ছিলেন, রনিচৌধুরী, আরিফ বিল্লাহ, মাছুম বিল্লাহ, রাসেল উল্লাহ, আল–আমিন, ডা. তামান্না তাবাসসুম, মাগিব মাহফুজ, সঙ্গীতা আক্তার, সোহিনী আফরোজ, সিনথিয়া তানজিম, লুবনা ইয়াসমিন, জারিন তাসনিম, তন্ময় ইসলাম প্রমুখ।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।