শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
ক্রিকেট

সাকিবের জয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
সাকিবের জয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস
সাকিব আল হাসান ও স্ত্রী উম্মে শিশির আল হাসান

 

প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসেই বাজিমাত করেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। খেলার মাঠে তো সবসময়ই চ্যাম্পিয়ন ছিলেনই, এবার রাজনীতির মাঠে নিজেকে প্রমাণ করলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসন থেকে নৌকার প্রার্থী সাকিব আল হাসান ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ক্রিকেট মাঠের সাকিব আল হাসানকে সবসময়ই অনুপ্রেরণা জুগিয়েছেন স্ত্রী উম্মে শিশির আল হাসান। ক্যারিয়ারের নানা উত্থান–পতনে স্বামীর পাশে থেকেছেন তিনি। রাজনীতির মাঠে সাকিবের সাফল্যেও একই ভূমিকা পালন করলেন শিশির। মাগুরা–১ আসনে সাকিবের বিজয়ে তাকে নিয়ে পোস্ট করেছেন শিশির।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সাকিবপত্নী লেখেন, ‘একটা নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন প্রিয় স্বামী। তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজয়ী হয়েছিলে। যদিও আমি সেখানে ছিলাম না তবে আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য।’

উল্লেখ্য, তিন সন্তানকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিবের স্ত্রী শিশির। অন্যদিকে নিজ শহর মাগুরায় পুরো সময় কাটিয়েছেন সাকিব।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।