শিরোনাম
প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ১ নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন গোপালগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে আফগানিস্তান, বাংলাদেশ কত নম্বরে?
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাংস্কৃতিক জাগরণে সিলেটের বিশাল ভুমিকা রয়েছে: কে.এম খালিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাংস্কৃতিক জাগরণে সিলেটের বিশাল ভুমিকা রয়েছে: কে.এম খালিদ
প্রধান অতিথি কে.এম খালিদ এমপি

লোক সংগীতের উৎপত্তি এই বৃহত্তর সিলেট অঞ্চলে। আব্দুল করিম বা দুরবিন শাহ‘রা হাজার বছরে একবার আসে। দেশের সাংস্কৃতিক জাগরণে সিলেটের বিশাল ভুমিকা রয়েছে বলে জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।

শুক্রবার (৩১ মার্চ) বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে নাট্য পরিষদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে যে কয়টি বড় যুদ্ধ সংগঠিত হয়েছে তাঁর মধ্যে সিলেট অন্যতম। এ পবিত্র ভূমিতে সংগঠিত লড়াই সারা বাংলাদেশেও খুব একটা খুঁজে পাওয়া যায় না।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ভবতোশ রায় বর্মণ।

এর আগে গত ১৫ মার্চ সারদা হল কার্যালয়ে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর দ্বি–বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রজত কান্তি গুপ্ত সভাপতি ও মোস্তাক আহমেদ সাধারণ নির্বাচিত হন। গঠিত হয় নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি।

অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।