শুক্রবার, মে ২৯, ২০২৬
শুক্রবার, মে ২৯, ২০২৬

এই সরকার দায়িত্ব নিয়েছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে: মির্জা ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ মে) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা শহরের তাতীপাড়ায এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। একটা নির্বাচন হয়েছে, এতে জনগণ অংশগ্রহণ করেছে। তার আগে একটা রিফর্ম কমিশন হয়েছে। সেই রিফর্ম কমিশনের গণভোট হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা তিনি নির্বাচনের আগে এসে কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। সব সময় সুযোগ আসে না, সুযোগটাকে কাজে লাগাতে চাই।’

তিনি বলেন, ‘এই সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। ব্যাংকগুলো লুটপাট করে ৮০ লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে, এই আওয়ামী লীগ ও তাদের মন্ত্রীরা। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। তাই সকলের সহযোগিতা প্রযোজন। গেল তিন মাসে আমরা উন্নয়ন করার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া এখন অত্যন্ত শক্তিশালী মাধ্যম হয়ে গেছে। এত শক্তিশালী মাধ্যম যে সমাজকে পাল্টে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যে সব জিনিস বের হয়, লেখালেখি হয় তাতে করে একজন রাজনৈতিকবিদের চরিত্র হরণ করতে এক সেকেন্ডও লাগে না। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপি সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফসহ অন্যান্য নেতারা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More