শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস শুরু

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস শুরু
সরকারি হাসপাতালে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিসের উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশের ১০টি জেলা ও ২০টি উপজেলার সরকারি হাসপাতালে আজ থেকে ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে অনলাইনে যুক্ত হয়ে সরকারি হাসপাতালে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিসের উদ্বোধনকালে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাইলটিং হিসেবে প্রাথমিকভাবে দেশের ১২টি জেলা এবং ৩৯ টি উপজেলায় এই প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস শুরু করবেন চিকিৎসকরা। জেলাগুলো হলো– মানিকগঞ্জ, কুড়িগ্রাম, ভোলা, বরগুনা, বরিশাল, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর, জামালপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এবং শরিয়তপুর।

তিনি বলেন, হাসপাতালের ডিউটি শেষে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একজন চিকিৎসক সপ্তাহে দুইদিন রোগী দেখবেন। প্রত্যেক চিকিৎসকের সঙ্গে দুজন করে সহযোগী থাকবেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থাও থাকবে। এরজন্যও বৈকালিক ফি নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এরমধ্যে অধ্যাপক ৫০০ টাকা, সহযোগী অধ্যাপক ৪০০, সহকারী অধ্যাপক ৩০০ এবং অন্য চিকিৎসকরা ২০০ টাকা করে ফি পাবেন। এই ফি এর একটি অংশ পাবেন চিকিৎসকের সহযোগিরা।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হবে।

আফ/দীপ্ত সংবাদ