সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজজামান।

রবিবার (১৯ জুলাই) তুরস্ক সরকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More