শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সমকালের সম্পাদক হলেন শাহেদ মুহাম্মদ আলী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সমকালের সম্পাদক হলেন শাহেদ মুহাম্মদ আলী

দৈনিক সমকালের সম্পাদক হলেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহেদ মুহাম্মদ আলী। বুধবার (১৯ মার্চ) এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

শাহেদ মুহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি ভোরের কাগজে সহ–সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন।

১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর প্রথম আলোতে যোগ দেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি প্রথম আলোর প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কালের কণ্ঠে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।