দীপ্ত নিউজ
ক্রিকেট

সন্ধ্যায় দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সন্ধ্যায় দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ (শনিবার) দেশ ছাড়ছে নাজমুল হোসেন শান্তর দল। এই সিরিজের জন্য দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়ছেন টাইগাররা।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রথম ভাগের ক্রিকেটাররা। দ্বিতীয় ভাগে আগামীকাল বাকি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা রওনা দেবেন।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। আফগানদের চাওয়ায় আরব আমিরাতের মাটিতে হবে ম্যাচগুলো।

আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড–

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

 

এসএ