শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
রাজনীতি

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ
নুসরাত তাবাসসুম

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ মে) এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বলেও তাদেরকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে এনসিপির পক্ষ থেকেও শিগগিরই এ বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে বলে তিনি জানান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের ওই নির্দেশনার পর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে।

নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি (পিতা: মো. আব্দুল হালিম, গ্রাম: বাগোয়ান, দৌলতপুর, কুষ্টিয়া) সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন। পরে হাইকোর্ট বিভাগে দায়ের করা একটি রিট পিটিশনের (নম্বর: ৫০২২ অব ২০২৬) ২৭ এপ্রিলের আদেশের আলোকে নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দেয়া হয়।