দীপ্ত নিউজ
বাংলাদেশ

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন সাংবাদিক ফরিদা ইয়াসমিন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন সাংবাদিক ফরিদা ইয়াসমিন
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নরসিংদী থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে, বুধবার ( ১৪ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ফরিদা ইয়াসমিন ১৯৮৯ সালে বাংলার বাণী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার চাকরি শুরু করেন। ১৯৯৯ সাল থেকে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত আছেন। ২০০১ সালে জাতীয় প্রেসক্লাবের সদস্য হন ফরিদা ইয়াসমিন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

দ্বাদশ জাতীয় সংসদের নির্ধারিত ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি পায় আওয়ামী লীগ।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।