শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে মুখ খুললেন পুতুল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে মুখ খুললেন পুতুল

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশ ছাড়ার পর একাধিকবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে সজিব ওয়াজেদ জয় কথা বলেছেন। তবে চুপ ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

তবে এবার তিনি মুখ খুললেন। মায়ের পদত্যাগ, দেশত্যাগ ও শিক্ষার্থীদের প্রাণহানিতে মর্মাহত হওয়ার কথাও জানিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল। মায়ের পদত্যাগ ও দেশত্যাগের খবরে তিনি ব্যথিত হয়েছেন।

এছাড়া এই কঠিন সময়ে মাকে দেখতে ও আলিঙ্গন করতে না পারায় তার হৃদয় ভেঙে গেছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র–জনতার ব্যাপক বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ বিষয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি বলেছেন, দেশে ব্যাপক অশান্তির মধ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ‘তার মাকে দেখতে ও আলিঙ্গন করতে’ পারেননি।

আল/ দীপ্ত সংবাদ