শিরোনাম
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

শুধু জিপিএ ৫ পাওয়া নয় আলোকিত মানুষ হতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শুধু জিপিএ ৫ পাওয়া নয় আলোকিত মানুষ হতে হবে
সংবর্ধনা অনুষ্ঠান

ফেনী শিশু নিকেতন কালেক্টরেল স্কুলে ২০২৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, শুধু জিপিএ-৫ পাওয়া উদ্দেশ্য নয়, একজন ভালো মানুষ হিসেবে, আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়তে হবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিশু নিকেতন স্কুল মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ছাম্মৎ শাহীনা আক্তার বলেন, সমাজ ও দেশের জন্য ভূমিকা রাখতে হবে। এ জন্য পড়ালেখার পাশাপাশি তোমাদের ভালো মানুষ হতে হবে। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের লুকায়িত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। এ জন্য শিক্ষক অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। লক্ষ্য নির্ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। এখন জীবন গড়ার সময়, এখন থেকে ঠিকভাবে পড়ালেখা করলে জীবনে সফলতা অর্জন সম্ভব হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে শিক্ষার্থীরা স্কুল অভ্যন্তরে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। স্কুলে আসতে মোবাইল ফোন সাথে দেবেন না। এ বিষয়টি অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফি উল্লাহ, ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউল আলম।

জেলা প্রশাসক আরও বলেন, শিশু নিকেতন নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সবার আগের কাজ পড়ালেখা করতে হবে। শিক্ষার্থী বিবেচনায় আগামীতে বড় ক্যাম্পাসে স্কুল স্থানান্তর করার চেষ্টা করা হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সিটিজেন হিসাবে গড়ে উঠতে হবে। আগামীতে আরো ভালো ফলাফল করতে হবে।

২০২৩ সালে এই স্কুল থেকে ১৩৩ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস ও ৪২ জন জিপিএ-৫ অর্জন করে। সংবর্ধনা অনুষ্ঠানে তাদের ক্রেস্ট ও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

আবদুল্লাহ আল–মামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।