শিরোনাম
অন্তর্বাসের দাম ৫ কোটি ডলার, আলোচনায় কাইলি জেনার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সম্প্রীতির অনন্য নিদর্শন, একই মাঠের ১০ ফুট দূরত্বে মসজিদ ও মন্দির ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত পোষা বিড়ালকে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে মৃতদেহ খাঁচায় নিয়ে থানায় মালিক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষনতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আগুনের পাশেই মদপানে মত্ত দম্পতি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

দেশের বিভিন্ন স্থানে শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। সর্দি-কাশি-ডায়রিয়া-নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকে। হাসপাতালে বাড়ছে রোগী। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।

গত কয়েকদিনের তুলনায় রবিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য শনিবার থেকে আগের তিনদিন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।

বাড়ছে রোগ-ব্যাধির প্রকোপ। এরমধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সবশেষ একদিনে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে ৫০ জন। কুড়িগ্রামেও বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন-ই ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে জেলার বাসিন্দারা।

দিনাজপুরেও শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা।

 

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।