শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

শিশু বলাৎকারের ঘটনায় প্রধান শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিশু বলাৎকারের ঘটনায় প্রধান শিক্ষক গ্রেফতার

 

পটুয়াখালী বাউফলে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা শিশু ছাত্র বলাৎকারের শিকার হয়ে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ সেলিম গাজীকে পিরোজপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব–৮।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর রুপাতলী র‍্যাব ৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‍্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।

উল্লেখ্য, গ্রেফতার সেলিম গাজী পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৮ নং ওয়ার্ড বড় ডালিমা এলাকার মোঃ আবুল কালাম গাজীর ছেলে।

অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, উল্লেখিত শিশু বলাৎকারের শিকার হয়ে মৃত্যুর ঘটনায় বাউফলে নারী ও শিশু নির্যাতন আইন মামলা দায়ের করা হয়েছে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পটুয়াখালী জেলার বাউফল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।