শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

শিবপুরে গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শিবপুরে গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে এক গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ইদগাহ মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম (৫০) একই ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে এবং একজন পেশাদার গরু ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে স্থানীয় কৃষকরা নিহত সাইফুল ইসলামের শরীল থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহটি ইদগাহ মাঠে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গরু ব্যবসায় সংক্রান্ত টাকা লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় লাভলু নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

মোঃ সেলিম মিয়া/পূর্ণিমা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।