বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাত্র ৩ বছরের ব্যবধানে তিনটি ভিন্ন ভিন্ন সরকারকে তিনি শপথ পড়ালেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান‘কে শপথবাক্য পাঠ করান।
একই সঙ্গে তিনি তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান।
এর আগে, ২০২৪ সালে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। তবে ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়।
ওই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারেরও শপথ পাঠ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
সাধারণত একজন রাষ্ট্রপতি তার মেয়াদে এক বা দুবার মন্ত্রিসভার শপথ পড়ান, কিন্তু ৩ বছরে তিনটি আলাদা সরকারের শপথ পড়ানোর মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এসএ