শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
ক্রিকেট

লঙ্কানদের গুঁড়িয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লঙ্কানদের গুঁড়িয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

চায়ের রাজ্যে সবুজ মাঠে রাতের সবটুকু আলো নিংড়ে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের আশা ধরে রাখলো টাইগাররা।

বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের দেয়া ১৬৬ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

১৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুন শুরু করেন টাইগার দুই ওপেনার লিটন দাস আর সৌম্য সরকার। উদ্ধোধনী জুটিতে তোলেন ৬৮ রান। এরপরই হয় ছন্দপতন। ২৬ রানে সৌম্য ফেরেন সাজঘরে। তার কিছুক্ষন পর লিটনও ব্যক্তিগত ৩৭ রানে পড়েন ক্যাচের ফাঁদে।

দুই উইকেট হারানোর পর বাকি গল্পটা অধিনায়ক শান্ত আর হৃদয়ের। তাদের ৮৭ রানের ইনিংসে ১১ বল হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ। শান্ত ৫৩ আর হৃদয় ৩২ রানে থাকেন অপরাজিত।

এরআগে, টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বল হাতে শুরুতেই লঙ্কান ডেরায় আঘাত হানেন তাসকিন। শূন্য রানেই ক্যাচের ফাদে ফেলেন লঙ্কান ওপেনার আভীষ্কাকে। তবে কুশল মেন্ডিস আর কামিন্দু মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে বড় রানের ভীত তৈরী করতে থাকে লঙ্কানরা। তবে তাদের জুটিতে ফাটল ধরান সৌম্য সরকার। ব্যক্তিগত ৩৭ রানে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস। থিতু হতে পারেনি কামিন্দু মেন্দিসও।

শেষ দিকে আশালঙ্কার ২৮ আর ম্যাথিউসের ৩২ রানে ভর করে ৫ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুজি পায় লঙ্কানরা। যদিও সেই পুঁজি যথেষ্ট নয় প্রমাণ করে বাংলাদেশ।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।