শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

লক্ষ্মীপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
লক্ষ্মীপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট

লক্ষ্মীপুরে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় দোকানপাট বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করেছে জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার আহবানে এ কর্মসূচি পালন করা হয়েছে।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা। জেলাব্যাপী প্রায় ৫ শতাধিক স্বর্ণ ব্যবসায়ী এ কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচি থেকে বাজুসের জেলা শাখার সভাপতি হরিহর পাল বলেন, ঘটনার পর থেকে লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। একই সাথে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

তাপস সাহা/এমি/দীপ্ত নিউজ