শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

লক্ষ্মীপুরে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
লক্ষ্মীপুরে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন

লক্ষ্মীপুরে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ‘ নামে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এর বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী।

শনিবার (১০ জুন) বেলা ১১ টায় লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসময় বিচারপতি বলেন, বিচারপ্রার্থীরা আদাল‌তে এসে যাতে কোনো ধর‌নের সমস‌্যার সম্মুখীন না হন, এজন‌্য প্রধান বিচারপতির নির্দেশে সারা‌ দে‌শে ন‌্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নি‌র্মিত হ‌চ্ছে। গণপূর্ত বিভাগের অর্থায়নে এক হাজার ঘনফুটের নির্মাণাধীন বিশ্রামাগারে বিচারপ্রার্থীদের জন্য সুপেয় পানি, ক্যান্টিন এবং ব্রেস্ট ফিডিং কর্নারের ব্যবস্থা থাকবে।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা জজ) মোহাম্মদ ছাদেকুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ নুরুল আফসার, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. মুনির হোসাইন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছায়েদুজ্জামান শরীফ, সিনিয়র সহকারী জজ ওজমা শুকরানা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ, সহকারি জজ সুলতানাসহ আইনজীবি সমিতির সদস্যরা।

 

তাপস সাহা/আফ/দীপ্ত নিউজ