দীপ্ত নিউজ
বাংলাদেশ

লক্ষ্মীপুরে নারী দিবসে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লক্ষ্মীপুরে নারী দিবসে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে নারী দিবসের র‌্যালি। (নিজস্ব ছবি)

লক্ষ্মীপুরে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

‘ডিজিটাল প্রযুক্তি ও উন্নয়ন জেন্ডার বৈষম্য করবে নিরসন‌‌‌’ এই শ্লোগানমুখর র‌্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ফোরাম-এর সদস্য, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীসহ প্রায় ৪৫০ জন।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।