শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

রুমিন ফারহানার গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রুমিন ফারহানার গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদ জানিয়ে দলটির সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা এসব দাবি তুলে ধরেন।

এ সময় দলটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, রুমিন ফারহানার নেতৃত্বে ও নির্দেশে আমাদের ওপর হামলা হয়েছে। হামলা ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। রুমিন ফারহানাকে গ্রেপ্তার করতে হবে। আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা সিইসিসহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করব।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সবসময় বলে থাকেন, বিগত ১৫ বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন। কারণ, উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে, সব ধরনের সুবিধা নিয়েছেন।