রিজার্ভ আরও বাড়ল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ২৭৬৭২ দশমিক ০২ মিলিয়ন বা ২৭ দশমিক ৬৭ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৭৬৭২ দশমিক ০২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ এখন ২২৬৫২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৭৩০৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২২২৪৫ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More