শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রিজার্ভের অর্থ মানুষের কল্যাণেই খরচ হচ্ছে-প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রিজার্ভের অর্থ মানুষের কল্যাণেই খরচ হচ্ছে-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- দেশের অর্থনীতি এখনও যথেষ্ঠ শক্তিশালী অবস্থায় রয়েছে। তাই, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বিঘ্ন হওয়ার কিছু নেই। যুবলীগের মহাসমাবেশে তিনি আরও বলেন- রিজার্ভের অর্থ মানুষের কল্যাণেই খরচ হচ্ছে। সরকারপ্রধান আশ্বস্ত করেন, দেশ শ্রীলঙ্কার মতো হয়নি, হবেও না।

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে, শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় মহাসমাবেশ। এতে সারা দেশ থেকে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। দুপুরের পরই লোকে লোকারণ্য হয়ে ওঠে ঐতিহাসিক এই উদ্যান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মূল আয়োজনের আগে দেশাত্ববোধক গানে মঞ্চ মাতান শিল্পীরা। সুরে সুরে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বক্তৃতা পর্বে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি মিথ্যাচার করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণ ও যুব সমাজই আগামীর বাংলাদেশ। তাঁর বক্তব্যে ওঠে আসে- চলমান বিশ্ব পরিস্থিতি, অর্থনৈতিক সংকট ও বাংলাদেশের বাস্তবতা বৈশ্বিক অবস্থার কারণে সৃষ্ট যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানান তিনি।

দুর্নীতিগ্রস্তদের মুখে দুর্নীতির কথা মানায় না বলে মন্তব্য করেন শেখ হাসিনা। দেশের যেকোনো সংকট মোকাবিলায় যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।