শিরোনাম
সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাসিক নির্বাচন: নিউ মার্কেট এলাকায় ভোট চাইলেন জাপা প্রার্থী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাসিক নির্বাচন: নিউ মার্কেট এলাকায় ভোট চাইলেন জাপা প্রার্থী

 

আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরের দিকে মহানগরীর নিউমার্কেট এলাকার দোকানগুলোতে লিফলেট বিতরণ করেন ও লাঙ্গল প্রতীকে ভোট চান।

এসময় জাতীয় পার্টির প্রার্থী স্বপন বলেন, আমরা আচরন–বিধি লঙ্ঘন করিনি। আমরা নিয়মের মধ্যে থেকে পোস্টার লাগাচ্ছি। শহরের মধ্যে আমাদের পোস্টার না থাকলেও শহরের অন্য জায়গাতে আমাদের পোস্টার রয়েছে। সুন্দর পরিবেশ থাকলে আমরা নির্বাচনে থাকবো। এ সময় মহানগরের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বিকেল সাড়ে ৫ টায় মহানগরীর ১২ ও ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার কথা রয়েছে। আর জাকের পার্টির মনোনীত মেয়র প্রার্থী লফিত আনোয়ার এখন পর্যন্ত গণসংযোগের কোন খবর পাওয়া যায়নি।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুরশিদ আলম গত ১২ জুন রাতে তার রাজশাহীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কট করেন।

 

 

ইউ. আদনান / আল /দীপ্ত সংবাদ