শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
রাজশাহী সিটি

রাসিক নির্বাচন: ইসলামী আন্দোলন প্রার্থীর ২৯ দফা ইশতেহার ঘোষণা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাসিক নির্বাচন: ইসলামী আন্দোলন প্রার্থীর ২৯ দফা ইশতেহার ঘোষণা

 

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুরশিদ আলম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে মহানগরীর ভদ্রা মোড়ের একটি রেস্টুরেন্টে ২৯ দফা ইশতেহার ঘোষণা করেন।

এসময় মেয়র প্রার্থী মুরশিদ আলম বলেন, আমি নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ে তুলবো। এছাড়াও স্বচ্ছতা, জবাবদিহিতা, দূষণ নিয়ন্ত্রণ, শিক্ষা, নিরাপত্তা, নাগরিকের নৈতিক উন্নয়ণ, যাকাত বোর্ড গঠন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, ফুটপাত দখলমুক্ত ও পরিকল্পিত রাজশাহী নগর গড়ে তোলতে চাই। সম্মিলিতভাবে রাজশাহী সিটির সমস্যার সমাধান করতে চাইলে এবং রাজশাহীকে বাসযোগ্য, টেকসই, উন্নত এবং আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে চাইলে আমি নগরবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য মেয়র হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত আছি। এ মহান কাজে আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই; আপনার মুল্যবান ভোটটি হাতাপাখা মার্কায় চাই।

এসময় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগরের সভাপতি তারিফ উদ্দিন রাজশাহী জেলার সহসভাপতি ফয়সাল হোসেন মনি, ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি হাফেজ মাওলানা ইউসুফ উপস্থিত ছিলেন।

 

ইউ. আদনান/ আল/দীপ্ত সংবাদ