দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাসিক নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর গণসংযোগ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
রাসিক নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর গণসংযোগ

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুরশিদ আলম ২১ নম্বর ওয়ার্ডে প্রচার–প্রচারণা করেন। রবিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে মহানগরীর বেলদার পাড়, বৌ বাজার, সাগরপাড়া বটতলার মোড়সহ কয়েকটি এলাকায় প্রচারণা চালান।

এসময় মেয়র প্রার্থী বলেন, ‘নগরবাসী পরিবর্তন চায়। পরিবর্তনের জোয়ার উঠেছে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

এসময় ইসলামী আন্দোলনের রাজশাহী জেলার সহ–সভাপতি ফয়সাল হোসেন মনি, ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি হাফেজ মাওলানা ইউসুফসহ ইসলামি আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ইউ. আদনান/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।