সোমবার, জুন ১, ২০২৬
সোমবার, জুন ১, ২০২৬

রামিসা হত্যা: আসামি সোহেল ও তাঁর স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।

রাজধানীর পল্লবী এলাকায় ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০ টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচারক মাসরুর সালেকীন আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের এ আদেশ দেন। একইসঙ্গে মঙ্গলবার (২ জুন) সাড়ে ১০টায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এ মামলাম স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু।

অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর পক্ষেও শুনানি করেন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী আজিজুর রহমান দুলু।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সকাল সাড়ে ৭টার দিকে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে প্রিজন ভ্যানে আদালত হাজির করা হয়। বেলা ১১টার কিছু আগে কড়া পুলিশ পাহারায় সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টা ৬ মিনিটে আদালতে হাজির করা হয় সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে।

উল্লেখ্য, আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে গত ২৪ মে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More