রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬

নতুন রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিদ্যুৎ উৎপাদনে এপ্রিল মাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

বিদ্যুৎ উৎপাদনে এপ্রিল মাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটি মাসজুড়ে ৭৬০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। যা দেশের জাতীয় গ্রিডে যুক্ত হওয়া মোট বিদ্যুতের ৯ শতাংশেরও বেশি।

রবিবার (৩ মে) বিদ্যুৎকেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক শ্রী রমানাথ পূজারী বলেন, ‘সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্র পরিচালনা করা আমাদের শক্তিশালী নকশা ও দলের নিরলস প্রচেষ্টারই ফল। এটি দুই দেশের সফল সহযোগিতার একটি অনন্য উদাহরণ।’

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বর্তমানে ভারতের এনটিপিসি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত একদল বাংলাদেশি প্রকৌশলী মাধ্যমে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, পঞ্চমবারের মতো এক মাসে ৭০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক স্পর্শ করল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More