দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাতে যেমন থাকবে ঢাকা শহরের আবহাওয়া

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাতে যেমন থাকবে ঢাকা শহরের আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশ এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় ।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশ এলাকায় রাতের মধ্যে দক্ষিণ/দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশ এলাকায় ৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

 

এসএ